পরিযায়ী শ্রমিকদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবারের শিবির?
পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের নাম কর্মসাথী (Karma Sathi) প্রকল্পে নথিভুক্ত করাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। সপ্তম দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির থেকেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। তবে অষ্টমে কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার দিকে আরও বেশি নজর দিচ্ছে রাজ্য সরকার।

পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান, সাংসদ সামিরুল ইসলাম রাজ্যসভায় পরিযায়ী শ্রমিক কল্যাণে একের পর এক বক্তব্য পেশ করেছেন এরই মধ্যে।

উত্তরকাশীর সুড়ঙ্গ-বিপর্যয়ের পর, বাংলার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজে আরও জোর এবং তৎপরতা আনতে চাইছেন সামিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, সপ্তম দুয়ারে সরকার শিবিরে অনেক শ্রমজীবী মানুষ কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন। এলাকায় গিয়ে তাঁদের নাম পোর্টালে তোলার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার।
