‘ইনডিয়া’র বৈঠক, কী চাইছে তৃণমূল?

চূড়ান্ত হবে শরিকদের পারস্পরিক বোঝাপড়া…

মঙ্গলবার দেশের রাজনীতি আবর্তিত হতে চলেছে ‘ইনডিয়া’ (INDIA Bloc) জোটের চতুর্থ বৈঠককে কেন্দ্র করে। সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের আগের দিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য ঘিরে শুরু হয় জোর চর্চা।

Image Courtesy: YouTube/@kunalghoshspeaks

প্রশ্ন ওঠে, তৃণমূল কি জোট ‘ইনডিয়া’র মুখ তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতাকে তুলে ধরার দাবি জানাতে চলেছে? উত্তরটা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন কুণাল নিজেই। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন –

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ৫০ বছরের বেশি। জোট ইনডিয়ার মুখ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা আছে। – কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল

      জোট ইনডিয়ার চতুর্থ বৈঠকের আগে, তাঁরা কী চাইছেন এবং কী তাঁরা মনে করেন, স্পষ্ট বিভাজন রেখা টেনে তা ব্যাখ্যা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

      আমরা এটা দাবি করছি না যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইনডিয়া’ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। আমরা শুধু এটুকুই বলছি, জোট ইনডিয়াকে যথাযথ শক্তিতে তুলে ধরা হোক। এবং আমরা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞতাসম্পন্ন সফল নেত্রী সেই শক্তির মধ্যেই পড়েন। – কুণাল ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল

        অন্য দিকে সোমবারই তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip bandyopadhyay) দ্ব্যর্থহীন ভাষায় ইনডিয়া’র মঙ্গলবারের বৈঠক ঘিরে তাঁদের আশা ব্যক্ত করেছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার সফলভাবে ও সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসুক শরিকদের আসন সমঝোতার ছবি।’

        Image Courtesy: Facebook/ANI

        Cover Image Courtesy: Facebook/ANI