রাজ্যে টেট হবে ২৪ ডিসেম্বরেই

খারিজ দিলীপ ঘোষের আবেদন। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সাড়া দিল না বিজেপির ‘আবদারে’। চলতি মাসের ২৪ তারিখ, রবিবারই, রাজ্যে হবে টেট (TET)। দিনক্ষণ বদলানোর কোনও অবকাশ নেই ফলত।

২৪ ডিসেম্বরেই বিজেপি সমর্থিত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। প্রস্তুতি তুঙ্গে। কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন প্রান্তের ‘পুণ্য-মৃত্তিকা’ এনে নানারকম প্রথায় গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন চলছে।

রাজ্য বিজেপির (BJP) অভিযোগ, উদ্দেশ্য-প্রণোদিতভাবে ওই দিনই টেটের ব্যবস্থা করেছে রাজ্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghos) এই নিয়ে কলকাতা হাইকোর্টের শরণ নেন। কিন্তু তাঁর আবেদন জলে গেল। মঙ্গলবার হাইকোর্ট যা জানাল, তার সারমর্ম হল – টেটের ঘোষিত তারিখে কোনও রদবদল হবে না।

২৪ তারিখ ব্রিগেড জুড়ে বিজেপি সমর্থিত ‘গীতাপাঠ’-এর কারণে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আগেই তৎপর হয়েছে নবান্ন। যানবাহনে অতিরিক্ত সক্রিয়তা এনে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Image Courtesy: Wiki