সংসদীয় গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা!
সংসদের তথা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাবি করায় এখনও পর্যন্ত শীতকালীন অধিবেশন থেকে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের উভয়কক্ষকে প্রায় বিরোধীশূন্য করে ফেলার অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। চূড়ান্ত এই ‘স্বৈরাচার’কে ৩টি ‘ন্যায়’ বিল পাস করানোর কৌশল হিসেবেই দেখছেন তিনি। রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ দিগ্বিজয় সিং সংসদের এই আচরণকে আক্রমণ করলেন ইতিহাসের সূত্র টেনে। তাঁর সমালোচনা, ‘হিটলারও নির্বাচিত হয়ে সরকার গড়েছিলেন। তারপর ধ্বংস করেছিলেন জার্মানির গণতন্ত্র। নরেন্দ্র মোদীও এদেশে নির্বাচিত হয়ে সরকার গড়েছেন। এখন পরিকল্পনামাফিক সংসদীয় গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছেন।’
Video Courtesy: Facebook/ANI
Cover Image Courtesy: Facebook/ANI
