পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন শেখ হাসিনা

প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলামী ভোটে অংশ গ্রহণ করেনি। স্বাভাবিক ভাবেই ফাঁকা মাঠে বিপুল ভোটে জয়লাভ করেছে হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ। চল্লিশ ভোট পড়েছে। যতটা হিংসার আশঙ্কা করা হয়েছিল তেমন বড় ঘটনা নির্বাচনের দিন ঘটেনি। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন মূল বিরোধী দল গুলি ছাড়াই এক তরফা জিতল শেখ হাসিনার দল। যদিও হাসিনার জয়লাভের পর ভারত, চীন, আমেরিকাসহ অধিকাংশ দেশ হাসিনার অধাধ নির্বাচনে সিলমোহর দিয়েছে। তাই আপাতত স্বস্তিতে হাসিনা। তবে বড় অংশের জনমত ভোটে অংশ না নেওয়ায় শেখ হাসিনার এই জয় নিয়ে প্রশ্নচিহ থেকে গেল। এই নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা। এদিকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ও। শোনা যাক কি বলেছেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *