আসামে রাহুল গান্ধির ভারত ন্যায় যাত্রা

রাহুল গান্ধির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা নাগাল্যান্ড হয়ে আসামে প্রবেশ করেছে। নাগাল্যান্ডের তুলি থেকে বৃহস্পতিবার বাসে করে সকাল পৌনে দশটায় আসামে প্রবেশ করেন। কয়েক হাজার কংগ্রেস কর্মী আসামের শিব সাগার জেলার হালুয়াওয়াটিংয়ে দলীয় পতাকা হাত রাহুল গান্ধিকে স্বাগত জানান। রাহুলের নেতৃত্বে ন্যায় যাত্রা ১৪ জানুয়ারী শুরু হয়েছিল দাঙ্গা বিধ্বস্ত মনিপুর থেকে। ১৫ রাাজ্য়ের ১১০ টি জেলার মধ্য দিয়ে ৬,৭১৩ কিলোমিটার যাত্রা করবেন রাহুল গান্ধি। ভারত ন্যায় যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বাইয়ে। আগামী এক সপ্তাহ আসামের বিভিন্ন জেলা সফর করবেন রাহুল গান্ধি।