২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্র সরকার ইতিমধ্যে ২২ জানুয়ারী কেন্দ্র সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে ২২ জানুয়ারি মদের দোকান বন্ধের আবেদন জানিয়ে মামলা রুজু করা হয়। ঐ দিন রাজ্যে ড্রাই ডে পালন করা জন্য আর্জি করেন এক আইনজীবি। যদিও এই আর্জি বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাকারী বক্তব্য বিজেপি শাসিত চার রাজ্য়ে ২২ জানুযায়ী রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চার রাজ্য ঐ দিনটি ড্রাই ডে ঘোষণা করেছে। একই ভাবে পশ্চিমবঙ্গেও যদি এই দাবী মানা হয়। এদিন প্রধান বিচারপতি জানান, ড্রাই ডে ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। এই সংক্রান্ত একাধিক বিধিনিষেক রয়েছে। তাই এ বিষয়ে আদালত চাইলেই হস্তক্ষেপ করতে পারে না। ফলে খারিজ করে দেওয়া হয়েছে মামলাটি।
