রিয়েল এস্টেট ও সিনেমা প্রযোজনায় মোটা টাকা ঢালতেন ডিএমকের প্রাক্তন নেতা, ২ হাজার কোটি টাকা মাদক পাচারের দায়ে গ্রেফতার

রিয়েল এস্টেট ও সিনেমা প্রযোজনায় মোটা টাকা ঢালতেন ডিএমকের প্রাক্তন নেতা, ২ হাজার কোটি টাকা মাদক পাচারের দায়ে গ্রেফতার

ভারতে মাদকের ব্যবসা জাঁকিয়ে চলছে। দেশের নানা রাজ্যে যুব সম্প্রদায় মাদক সেবন করছে। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন সমাজের নামী ব্যক্তিদের একাংশও। এমনই এক প্রমাণ সামনে এল।
ভারত থেকে ২ হাজার কোটি টাকা মাদক পাচারের অভিযোগে তামিল সিনেমার নামকরা এক প্রযোজককে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করেছে। সূত্রের খবর, ধৃত প্রযোজকের নাম জাফর সাদিক।
জাফর সাদিক একসময়ে সক্রিয় রাজনীতি করতেন। ডিএমকে-এর সঙ্গে যুক্ত ছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাদক পাচার নেটওয়ার্কের কিংপিন জাফর সাদিক। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ৩ হাজার ৫০০ কিলোগ্রাম সিউডোফেড্রিনের ৪৫টি পার্সেল সরবরাহ করেছেন তিনি।
আন্তর্জাতিক স্তরে ভারতে মাদক পাচারের ব্যবসা রমরমিয়ে গত কয়েক বছর ধরে চলছে। মাদক চোরাচালান রুখতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দেশজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে। সম্প্রতি রাজধানী থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
২০২১ সালে তামিলনাড়ুতে ক্ষমতায় এসেছে ডিএমকে। ডিএমকে-এর প্রাক্তন নেতা জাফর সাদিক মাদক পাচারে গ্রেফতার হওয়ায় তামিলনাড়ুর রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তামিলনাড়ু রাজ্য বিজেপির তরফে শাসকদলের সমালোচনা করে বলা হয়েছে, ‘ডিএমকে ভারতের মাদকের রাজধানী হয়ে উঠেছে তামিলনাড়ু’।
ভারতের মাটি থেকে আন্তর্জাতিক মাদক চোলাচালান রুখতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে যৌথভাবে তদন্তে নেমেছেন মার্কিন গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রের খবর, তিরুবনন্তপুর, মুম্বই, পুনে, হায়দরাবাদ হয়ে জাফর সাদিক পালিয়ে গিয়েছিল জয়পুরে। শেষপর্যন্ত ওকে গ্রেফতারের পরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, মাদক পাচারের লাভের টাকা রিয়েল এস্টেট এবং সিনেমা প্রযোজনায় ঢালতেন জা