মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগ্রেডের মঞ্চে আজ এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী, কুড়মি ও বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের নেতা নেত্রীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলামের নেতৃত্বে তারা ইতিমধ্যেই মঞ্চে হাজির হয়েছেন। সূত্রের খবর আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তারা তাদের জনগোষ্ঠির কাছে আবেদন জানাবেন। আদিবাসী, কুড়মি, ভূমিজ, বাউরি, মুন্ডাসহ দশ থেকে বারোটি সংগঠন বিগ্রেডের সভায় যোগ দিয়েছেন।
অন্যদিকে বিগ্রেডের জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের চূড়ান্ত দামামা বাজিয়ে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা থেকেই বাংলার ৪২ টি লোকসভা আসনে তৃণমূলেের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় বেশ কিছু চমক থাকবে বলে তৃণমূল সূত্রের খবর। ইতিমধ্যেই ভারতীয় জনতা পাার্টি বাংলায় ২০ টি আসনে তাদের প্রাথী ঘোষণা করে দিয়েছে।
