বন্যা পরিদর্শনে গিয়ে প্রাণে বাঁচলেন সাংসদ,জেলাশাসক, পুলিশ সুপার

বীরভূমের লাভপুর ও কীর্ণাহারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ছিলেন বীরভুমের জেেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় , সাংসদ সামিরুল ইসলাম, অসিত মাল সহ জেলার বিভিন্ন আধিকারিকরা।

দুটি স্পিড বোর্ট ১৩ জনকে সঙ্গে নিয়ে লাভপুরের কুঁয়ে নদী পার করে বিভিন্ন গ্রামেে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছিলেন। মাঝপথে স্পিড বোর্ডের পাখা বন্ধ হয়ে যায়। প্রবল স্ত্রোতের মুখে পড়ে উল্টে যায় স্পিড বোর্ট। সকলেই জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা জলে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করে। পরে উদ্ধারকারী দল গিয়ে তাদের নদী পার করে নিয়ে আসে। কোনও রকমে সকলে প্রাণে বাঁচেন।