মাত্রা ছাড়া বায়ু দূষণের শিকার পাকিস্তানের লাহোর দূষণের দায় চাপানো হচ্ছে ভারতের ঘাড়ে

মনিরুল হোসেন : পাকিস্তানের লাহোর শহরকে চোখ রাঙাচ্ছে দিল্লীর দূষিত বায়ু। আর তাতেই লাহোর জুড়ে বায়ু দূষণের সহনীয় মাত্রা লাগাম ছাড়িয়েছে। সরাসরি এই অভিযোগ করেছেন পাকিস্তানের পরিবেশ মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন ভারত থেকে লাহোরের দিকে বাতাস” ধোঁয়াশাকে বিপজ্জনক স্তরে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। গত রবিবার লাহোর সীমান্তে বাতাসের ধূলিকণার মাত্রা ব্যাপক হারে বেড়েছে বলে দাবী করা হয়েছে।বাতাসে PM 2.5 বা ক্ষুদ্র কণার ঘনত্ব 450-এর কাছাকাছি পৌঁছেছে, যা বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে।অমৃতসর ও চন্ডীগড় থেকে পূূর্বদিকে প্রবাহিত বাতাস লাহোরের সীমান্ত এলাকায় দূষণের মাত্রা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের দ্বিতীয় জনবহুল শহর লাহোর। গত রবিবার বায়ু দুষণের নিরিখে বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছিল। বায়ু দুষণের কারণে আগামী এক সপ্তাহের জন্য লাহোরের সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। অফিসের কাজ জন্য আপাতত অফিসের বদলে ওয়ার্ক ফর্ম হোমের কথা বলা হয়েছে। একই সঙ্গে লাহোরের পথে বের হলে জনগণকে মুখোশে মুখ ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রাত দশটার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধূলিকণা কমানোর জন্য প্রয়োজনে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে বলে জানানো হয়েছে। লাহোরের জনগণকে ঘরের দরজা জানলা বন্ধের আবেদন জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া নাগরিকদেের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। রাস্তায় তিন চাকার গাড়ি চলাচলে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কারখানা ও বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে বিদেশ মন্ত্রকের কাছে ঘটনার ভয়াবহতা উল্লেখ করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লীতেও দুষণেের মাত্রা বেড়েছে। দীপাবলীর সময় দিল্লীর বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে। সব মিলিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্রের প্রধান দুই শহর মাত্রাছাড়া বায়ু দুষণে জেরবার।