আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই আদালতে জামিন পেলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল । খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারায় তাদের জামিন মিলেছে।
তবে সিবিআই আদালত তাদের জামিন দিলে সন্দীপ ঘোষ্ এখনই জেল থেকে বের হতে পারবেন না। কারণ তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় ইডি আগেই গ্রেফতার করেছিল। ইডি মামলায় এখনো জামিন পাননি সন্দীপ ঘোষ। তাই এখনই তিনি জেল থেকে বের হতে পারবেন না।
তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ইডির কোন মামলা না থাকায় তিনি জেল থেকে বের হতে পারবেন। তবে কোর্টের নির্দেশ মেনে থানা থেকে ডেকে পাঠানো হলে তিনি হাজিরা দিতে বাধ্য থাকবেন।
শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি ছিল। নিয়ম মত গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। আদালতে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিত মন্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। এর পরেই দু পক্ষের আইনজীবির সওয়াল জবাব শুনে সন্দীপ ও অভিজিৎকে জামিন দেন বিচারপতি।
