Bangladesh Election : বাংলাদেশ জুড়ে অস্থিরতা অব্যাহত। উপদেষ্টা সরকার কবে সাধারণ নির্বাচন করবে তা পরিস্কার নয়। এখন নির্বাচন সংস্কারের পর্ব চলছে।গঠন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র সমকালের প্রতিবেদনে কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদারের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান ‘এটা নিশ্চিত করেই বোধহয় বলা যায়, নির্বাচন কমিশনও বলেছে। ইভিএম ব্যবহার হবে না। কারণ এটা দুর্বল যন্ত্র। এটার মাধ্যমে কারচুপি সম্ভব। নির্বাচন ব্যবস্থায় কোনো যন্ত্র ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐক্যমত দরকার। সেটা ছিল না। শুধু তাই নয়, ইভিএম কেনার ব্যাপারে কারিগরি উপদেষ্টা কমিটির যিনি প্রধান ছিলেন জামিলুর রেজা চৌধুরী; তিনিও এতে দ্বিমত করেছিলেন। সে দ্বিমত উপেক্ষা করে কেনা হয়েছিল। এবার এটা হবে না, নিশ্চিত করেই বলতে চাই।’
Photo Courtsey by Samakal

স্বাভাবিক ভাবেই বাংলাদেশের আগামী নির্বাচন যে সময়ই হোক না কেন ইভিএমের ব্যবহার হবে না এমনটাই আশা করা যায়।
