২০২৫ সাল থেকেই রাজ্যের প্রাথমিক শিক্ষায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত

West Bengal Primary Education System change: ২০২৫ সালের শুরু থেকেই প্রাথমিক শিক্ষায় নতুন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে প্রথম শ্রেণী থেকেই সেমেস্টার পদ্ধতি চালু করা হচ্ছে।বছরে একবারের বার্ষিক পরীক্ষার পরিবর্তে দুবার পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল শুক্রবার ঘোষণা করেছে।

নতুন পদ্ধতিতে প্রতি শিক্ষাবর্ষকে দুটি ভাগে ভাগ করা হবে।একটি জানুযারি থেকে জুন পর্যন্ত প্রথম ভাগের সেমেষ্টার ও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমেস্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সীলমোহর দিয়েছেন বলে জানিয়েছেন গৌতম পাল। সর্বভারতীয় বিভিন্ন বোর্ডের প্রাথমিক বিভাগ থেকেই এই সেমেস্টার পদ্ধতি ইতিমধ্যেই চালু আছে এবার সে পথে পা বাড়াল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও।