WB Teacher Recruitment : ২০১৬ সালে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য এখন সুপ্রীম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। এই তালিকার মধ্যে বহু অযোগ্য প্রার্থী রয়েছে। তাদের বাছাই করে বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ বহাল রাখতে চাইছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৭ জানুযারী সুপ্রীম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে সুপ্রীম কোর্টে রাজ্য সরকারকে সব রকম তথ্য দিতে হবে। মূলত এই দাবীকে সামনে রেখে আন্দোলনে পথে নেমেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। শুক্রবার তারা বিকাশ ভবন অভিযান করেন । তাঁদের আশঙ্কা অযোগ্যদের খুঁজে বের করতে না পারলে গোটা প্যানেল বাতিল হয়ে যেতে পারে।
প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র পুরো নিয়োগ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে। রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ-আদালতে যায়। মামলাটি শুনছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল।
আন্দোনরত শিক্ষক শিক্ষিকাদের দাবী পশ্চিমবঙ্গ সরকারকে দক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার রাস্তা করে দিতে হবে।দুর্নীতি মুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে এসএসসি কে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে।
