Deocha Pachami Coal Block: রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামী থেকে কয়লা তোলার জন্য কাজ শুরু হতে চলেছে। ১.২ বিলিয়ন মেট্রিকটন কয়লা মজুত রয়েছে দেউচা-পাচামিতে ৷ এই কারণে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আন্ডার গ্রাউন্ড মাইনিং শুরু করার জন্য সব রকম উদ্যোগ। আজ পুরো বিষয়টি নিয় করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সাংসদ সামিরুল ইসলামসহ সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ আধিকারিকরা। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর এই বৈঠক করা হয়। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত জানান মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন প্রথম পর্যায়ে ৩২৬ একর জমি চিহ্নিত করা হয়েছে প্রথম পর্যায়ের কাজের জন্য।আর ও ৪০ একর জমি অধিগ্রহণ করা হবে। তিনি জানান খোলামুখ খনির পাশাপাশি সুড়ঙ্গ থেকে কয়লা উত্তোলন দু রকম পদ্ধতি আগামী দিনে ব্যবহার করা হবে। তিনি জানান স্থানীয় মানুষের বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। এটা রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প। জমিদাতাদের চাকরি থেকে কাউকে বঞ্চিত করা হবে না।

তিনি বলেন, “সবাইকে নিয়ে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। সকলেই এই প্রকল্প নিয়ে উৎসাহী। দ্রুত খনন কাজ শুরু হবে ৷ তবে আমরা আন্ডার গ্রাউন্ড মাইনিংয়ের কথাও ভেবেছি। এতে বেশি মানুষকে সরাতে হবে না ৷ ওপেন মাইনিং ও আন্ডার গ্রাউন্ড মাইনিং দুটোই হবে ৷ । মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন যাঁরা জমি দিচ্ছেন তাঁদের কেউ বঞ্চিত হবেন না ৷ এখানে খনি হলে সবাই উপকৃত হবেন ৷ কর্মসংস্থানও হবে।”

মহম্মদবাজারের বিডিও অফিসে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ ছিলেন পিডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম, রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা শাসক বিধান রায়-সহ অতিরিক্ত জেলাশাসক, বিডিও, বিএলআরও সরকারি অফিসাররা ৷
