Malda TMC Councillor Murder : মালদার তৃণমূল কাউন্সিলর দলের জেলা সহ সভাপতি বাবলা সরকারকে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। গত ২ জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ পাইপ ফ্যাক্টরি মোড়ে দুষ্কৃতীরা তাড়া করে খুন করে বাবলা সরকারকে। এই ঘটনার তদন্তে নেমে প্রথম দিনই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করে। এবং শনিবার সকালে আরও দুজনকে গ্রেপ্তার করে বলে খবর। জানা গেছে, ধৃতদের নাম অমিত রজক ‘ও অভিজিৎ ঘোষ। এরমধ্যে অমিতের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনী এলাকায় এবং অভিজিৎ মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়ার বাসীন্দা। শনিবার এই ধৃত দুই দুষ্কৃতীকে ১৪ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।
এদিকে মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী দাবী করেছেন বাবলা সরকারকে খুন করতে ১০ লাখ টাকা সুপারি কিলারদের দেওয়া হয়েছিল। বিহার গ্যাংকে দিয়ে এই খুন করানো হয়েছে। নিহত বাবলা সরকারে স্ত্রী জানিয়েছেন এই খুনের পিছনে গভীর ষড়ষন্ত্র করা হয়েছে। আসল অপরাধীকে ধরতে হবে।
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্ধের কারণে এই খুন বলে অভিষোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন কি করে বাবলা সরকার বিপুল সম্পত্তির মালিক হলেন। শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য।
