Donald Trump: ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিশ্চিত জেল যাত্রার হাত থেকে বাঁচলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণেই তাঁকে জেলে পাঠাতে পারল না আদালত।
পর্ন তারকাকে হিসেব বহির্ভূত টাকা দেওয়ার অভিযোগে শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সিলমোহর দেয় নিউইর্য়ক আদালত৷ ভার্চুয়াল শুনালিতে হাজির ছিলেন ট্রাম্প। অভিয়োগ প্রমাণ হওয়ার পরেও ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দেন বিচারক৷ কারণ আমেরিকার আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প এখন দেশের আইনের ঊর্ধ্বে৷ তবে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায়, দোষী সাব্যস্ত হয়েছেন এবং সাজা ঘোষণার মুখোমুখি হয়েছেন।
ডোনাল্ট ট্রাম্প বলেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। আমার খ্যাতি নষ্ট করার জন্য যাতে আমি নির্বাচনে হেরে যাই সে জন্যই এই মামলা করা হয়েছিল। ট্রাম্প আরও বলেন আমি ধরে নিচ্ছি একটি গুরুতর মামলার নির্দেশের সম্মুখীন হয়েছি কিন্তু বাস্তব হল আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনও ভুল করিনি।
