ছ’বার ছুরির কোপ ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতা সইফ আলি খানের উপর হামলা ৷ কেমন আছেন অভিনেতা ? স্বাস্থ্য নিয়ে বিবৃতি প্রকাশ লীলাবতী হাসপাতালের ৷অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তামানি জানিয়েছেন, “সইফের উপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি হামলা চালান ৷ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভোর রাত 3.30 মিনিটে ৷” অভিনেতার উপর ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি কোপ গভীর ৷চিকিৎসক জানিয়েছেন, “এলোপাথাড়ি ছুরি চালিয়েছে দুষ্কৃতি ৷ হাতের পাশাপাশি পিঠেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতার অস্ত্রোপচারের জন্য বিশেষ টিম তৈরি হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন লিউরো সার্জন চিকিৎসক নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীলা জৈন, অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধি ৷”অন্যদিকে বুধবার ভোর রাতে সইফ আলি খানের বাড়িতে ঢুকে কেউ তাঁর উপর হামলা চালায় ৷ ডাকাতির ছক বলেই প্রাথমিক অনুমান করা হয়েছে ৷
ছুরিকাহত অভিনেতা সইফ আলী খাঁন! তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন চিকিৎসকরা
