মোষ্ট ওয়ান্টেড কুখ্যাত সাজ্জাক আলম পুলিশের গুলিতে খতম

Uttar Dinajpur: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম শনিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর সময় পুলিশ গুলি চালায়। গুরুতর আহত সাজ্জাককে হাসপাতালে নিয়ে এসে চিকিত্সা শুরু হলেও বাঁচানো যায়নি। তার গায়ে তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে।

 বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক।সাজ্জাকের গায়ে তিনটি গুলি লেগেছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল। গুলি লেগেছিল তাঁর বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে। চিকিৎসা শুরুর পরেই তাঁর মৃত্যু হয়। শনিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই সাজ্জাকের খোঁজে পোস্টারও দিয়েছিল পুলিশ। মাথার দাম ধার্য করা হয়েছিল ২ লাখ। পুলিশ সূত্রে খবর, এপারে পুলিশ তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করতেই বাংলাদেশে পালানোর পুরো প্ল্যান রেডি করে ফেলেছিল সাজ্জাক। কিন্তু, গোপন সূত্রে সেই খবর এসে গিয়েছিল পুলিশের কাছে। এরইমধ্যে গোয়ালপোখর থেকে ঘুরে আসেন রাজীব কুমার। সাজ্জাককে ধরতে নতুন করে ঘুঁটি সাজায় পুলিশ। শেষ পর্যন্ত সাজ্জাকের বাংলাদেশ পালানোর ছক ভেস্তে দিল পুলিশই।

কদিন আগেই দুস্কৃতি সাজ্জাদকে আদালতে আনার সময় দু জন পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায়।এই ঘটনার পর পাঞ্জিপাড়ায় এসে পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন দুস্কৃতিরা একটা গুলি চালালে আমরা চারটা গুলি চালাব। তার পর দিন মালদায় আসেন রাজীব কুমার। তারপরেই কুখ্যাত দুস্কৃতিকে নিকেশ করল পুলিশ।