জলগাঁও: বুধবার সন্ধ্যায় জলগাঁও ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ার পর পুষ্পক এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রী ট্রেনের বগি থেকে লাফিয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে একজন চা বিক্রেতার জন্যই এত বড় ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন ১২৫৩৩ মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেস যখন দ্রূত গতিতে ছুটছিল তখন এক চা বিক্রেতা ট্রেনের যাত্রীদের জানাই যে বগিতে আগুন লেগে গেছে এবং তারপরে সে ট্রেনের এমার্জেন্সী চেইন টেনে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে ঐ ট্রেনের কামরায় থাকা যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়েন ।সেই সময় পুস্পক এক্সপ্রেসের পাশের ট্র্যাক দিয়ে যাওয়া কর্ণাটক এক্সপ্রেসের তলায় ঐ যাত্রীরা চাপা চাপা পড়ে যায়।
অন্যদিকে ভাবে, কিছু যাত্রী কামরা উল্টোদিকের দরজা দিয়ে ঝাঁপ দেন। বিপরীত দিকে কোনও ট্র্যাক না থাকায় তারা বেঁচে যান।। যদি তারা ট্র্যাকের পাশে লাফিয়ে পড়তেন, তাহলে মৃতের সংখ্যা আরও বেশি হত। বুধবার বিকেল ৪.৪৫ মিনিটে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা শহরের কাছে মাহেজি এবং পারধাদে স্টেশনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে কেন্দ্রীয় রেল কর্মকর্তারা জানিয়েছেন।
