আর জি কর ধর্ষণ ও হ্ত্যা মামলায় সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বান দাশ আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দিয়েছে। সঞ্জয় রায়ের মতো অপরাধীকে কেন মৃত্যদন্ড দেওয়া হস না তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের প্রতিবাদে করে জানিয়েছিলেন এই রায় তিনি মেনে নিতে পারছেন না।
রাজ্য সরকারের মতো এবার একই পথে হাঁটল সিবিআই। আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়েয় ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে সিবিআই ৷ সেই মামলার সিবিআই ফাঁসির পক্ষে সওয়াল করেছে। সিবিআইয়ের দাবী সঞ্জয় যে অপরাধ করেছে, তার দীর্ঘস্থায়ী প্রভাব সমাজে পড়তে পারে৷অন্যদিকে সঞ্জয়কে সংশোধনের সুযোগ দেওয়া যায় না বলেও হাইকোর্টের আবেদনে জানিয়েছে সিবিআই৷
হাইকোর্ট সূত্রে পাওয়া আরজিকর মামলার তদন্তে সিবিআই এখনও পর্যন্ত ২২৫ বেশি বয়ান অথবা নথি হাতে পেয়েছে। সঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করতে গিয়ে সিবিআই বলেছে, এই নৃশংস অপরাধ সমাজে ভীতি জাগায়। সামাজিক ভারসাম্যের বুনন নষ্ট করে। নিরাপত্তাহীনতার বোধ সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
