মমতার নজরে ২০২৬ নির্বাচন দলের রাশ নেত্রীর হাতেই বাড়ল বিধায়কদের দায়িত্ব বালুর প্রশংসা মদন হুমায়ুনদের সতর্ক করলেন দিদি

Mamata Banerjee meeting

 ২০২৬ নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সংগঠনকে নিজে হাতে ঢেলে সাজাতে চাইছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।সাংগঠনিক স্তরে পুরানো ধাঁচেই গুরুত্ব দিতে চাই দলনেত্রী।ভোট ম্যানেজমেন্ট সংস্থার চেয়ে স্থানীয় নেতা বিধায়কদের দলের অন্দরে আগের মতোই বাড়ানোর পরোক্ষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূলের গাইড লাইন ঠিক করে দেন। পাশাপাশি বিধায়কদের কড়া বার্তা ও পরিস্কার করে দিয়েছেন নেত্রী। একই সঙ্গে নেত্রী জানিয়েছেন দলের সমস্ত সংগঠন ছাত্র, যুব, মহিলা থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের যেখানে যেখানে পরিবর্তন প্রয়োজন সেখানে সেখানে নেতৃত্বের পরিবর্তন করা হবে। এখানে বিধায়করা তাদের মতামত পাঠাতে পারবেন। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

বার্তা ১

দলের বিধায়করা যদি মনে করেন সংগঠনের জন্য নিজের ব্লক থেকে অঞ্চল স্তর পর্যন্ত কমিটি পরিবর্তন করতে চান তাহলে তাদের নামের তালিকা ২৫ ফেব্রুয়ারির মধ্যে অরূপ বিশ্বাসের কাছে পাঠাতে হবে। একটা পদের জন্য তিনটি নাম পাঠাতে হবে।

বার্তা ২

বিধায়কদের নিজের এলাকায় আর ও জনসংযোগ বাড়াতে হবে।ভূল করলে মানুষের কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। নিজের বিধায়ক এলাকার বাইরে অন্য বিধায়কের এলাকায় গিয়ে কোন কাজে হস্তক্ষেপ করা যাবে না।

বার্তা ৩

ভোটার তালিকা নিয়ে এখন থেকে সতর্ক থাকতে হবে। ভিন রাজ্যের ভোটার তালিকায় তোলার চেষ্ঠা করবে বিজেপি তাই সতর্ক থাকা জরুরী।

বার্তা ৪

দলের শৃঙ্খলা কোন ভাবেই ভাঙা যাবে না। বার বার ভূল করে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে না।মদন মিত্রের নাম করে নেত্রীর বার্তা অনেকই ভূল করে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে কিন্তু বার বার ভূল করলে ক্ষমা করা যায় ?

 বার্তা ৫

চার বিধায়ক মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, অশোকনগরের নারায়ণ বিশ্বাস, কামারহাটির মদন মিত্র, কোচবিহারের উদয়ন গুহকে নেত্রীর সতর্ক বার্তা।মালদার রহিম বক্সী, সাবিনা ইয়াসমিন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী চৌধুরীকে নিয়ে মিলেমিশে কাজ করার বার্তা।

বালুর প্রতি বার্তা

জেল থেকে বেরিয়ে আজই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।পেলেন নেত্রীর দরাজ সাটিফিকেট ।বৈঠকে উপস্থিত বালুর উদ্দেশ্যে দিদি বলেন বালুকে অন্যায় ভাবে আটকানো হয়েছিল।ওর বিরুদ্ধে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নেই। এখন পর্যন্ত কিছুই প্রমাণ করতে পারেনি।