SC ST Certificate Identity Crisis
প্রকৃত আদিবাসী হয়েও গভীর ষড়যন্ত্র করে বাংলার বহু আদিবাসীর জাতিসত্তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ষড়ষন্ত্রের অন্তরালে রয়েছে অন্য আদিবাসী সংগঠন।

আজ সরাসরি এই অভিযোগকে সামনে রেখে নদীয়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল সারণা ধর্ম মিশন ডব্লিউ বি। সংগঠনের একদল প্রতিনিধির নেতৃত্ব দেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কুড়মি সংগঠনের লোকসভার প্রার্থী বরুণ মাহাতো।

তিনি বেদিয়া সমাজের মানুষ। লোকসভা নির্বাটনের পর তার জনজাতি শংসাপত্র বাতিল করা হয়েছে বলে দাবী করেছেন। অথচ ১৯৮০ সালে তিনি আদিবাসী শংসাপত্র পান। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জনসন্দেশখালি বিধানসভায় জনজাতি সংরক্ষিত আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছিলেন। এ প্রসঙ্গে নেগাচারী কুড়মি সমাজের নেতা অনুপ মাহাতো জানান শাসক দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বরণ মাহাতো প্রকৃত আদিবাসী হলেও তার পদবী মাহাতো হওয়ার জন্যই তার শংসাপত্র বাতিল করা হয়েছে।

বরুণ মাহাতোর অভিযোগ বহু ক্ষেত্রে এস সি এসটি রেগুলেশন অ্যাক্ট ভায়োলেট করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে প্রকৃত আদিবাসীদের শংসাপত্র তিনি দাবী করেন এমন অনেকে আছে যারা আদিবাসী না হয়েও শংসাপত্র পেয়ে যাচ্ছে। এসব বন্ধ করার দাবী জানিয়েছে সংগঠন। পাশাপাশি তাদের গুরুতর অভিযোগ নদীয়ার মৌলানা আবুল কালাম কলেজের সংরক্ষিতদের জন্য শূণ্যপদে সাধারণ প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। একই প্রশ্ন তোলা হয়েছে নদীয়ার এমসের নিয়োগ নিয়েও।

জেলাশাসকের দপ্তরে ওয়েলফেয়ার অফিসারের হাতে স্মারলিপি তুলে দিয়ে বরুণ মাহাতো জানান তাদের দাবী মানা না হলে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।

