মেঘের চাদরে ঢাকা” আদি কৈলাসের আঙিনায় “

লেখক, প্রবীর কুমার বিশ্বাস


চেতনা ফিরে পেলাম ঘষা কাঁচের মত অস্পষ্ট ঐ আকাশ থেকে ভেসে আসা বরফ দানাগুলির শীতল স্পর্শে , কতক্ষন যে চেতন হারা হয়ে হারিয়ে গিয়েছিলাম তোমার ঐ সুন্দরে ,,,,, যানি না ।
সূর্যের আলোকে সজ্জিত তোমার জ্যোতির্ময় রূপে হারিয়ে গিয়েছিলাম,,,,
কখন যে মেঘের চাদরে ঢাকা পরে গেলাম ,,,,, বুঝতেও পারিনি ।
মেঘে আচ্ছন্ন চরাচর , বরফের আলপনা আমার সারা শরীরে ,,,,,, মাটিতে ।
ঐতো তুমি, আমার সামনে মেঘের চাদরে ঢেকে রেখেছ নিজেকে, কিন্তু তোমার ঐ রূপের ছটা কি ঢেকে রাখা যায় ,,,?
তুমি যে আদি যোগী ,, সুন্দর তুমি, সত্য তুমি , শিব তুমি,,,,,,,
জলিংকং ,,,,,, উত্তরাখণ্ডের পিঠরাগড়্ জেলার ধারচুলা থেকে ৮২কিলোমিটার দূরে ইন্দো তিব্বতের সীমানার নিকটবর্তী এক অন্তিম জনপদ ।


জোলিংকং পীক বা ” আদি কৈলাস ” , হিন্দুদের পবিত্র পঞ্চ কৈলাসের এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ শৃঙ্গ,, প্রথম হলো মানস কৈলাস ,,তৃতীয় টি শিখর কৈলাস বা শ্রীখণ্ড মহাদেব কৈলাস ,, কিন্নর কৈলাস চতুর্থ এবং পঞ্চমটি হলো মণিমহেশ কৈলাস ।
এই আদি কৈলাসের সমুখেই একদিকে রয়েছে গৌরী কুণ্ড বা জোলিংকং তাল ,এর পাশেই দেবী গৌরীর মন্দির , আর অপরদিকে রয়েছে আদি কৈলাস পর্বতের হিমবাহ থেকে সৃষ্ট পার্বতী সরোবর যা আদি কৈলাস পর্বতের একেবারে পাদদেশে ।।
তোমার মহিমা তুমিই জান, তাইতো ,,,, যাওয়ার কথা ছিল ,আমার স্বপ্নভূমি লাদাখের রুখা সুখা পাহাড়ের সৌন্দর্যে ডুব দিতে , কিন্তু তুমিতো তা চাওনি, তুমি চেয়েছিলে তোমার সুন্দরে অবগাহন করি আমি ।
অক্টোবর ২০২৪, সবাই যখন দেবী দূর্গার আরাধনায় ব্রত, তখন আমি তোমার আঙিনায় ।
৫ই অক্টোবর ভোর ৫টা ১০ মিঃ আমাদের পথের সাথী গাড়ি গম্বরানীকে নিয়ে যাত্রা হলো শুরু ,,,,,, বিহারের আওরঙ্গবাদ,,, উত্তরপ্রদেশের সীতাপুর,,,,উত্তরাখণ্ডের পিঠেরাগড় হয়ে কালি নদীর তীরে ধারচুলা থেকে ILP নিয়ে ছোট্ট জনপদ গুঞ্জির পথে , একটা রাত গুঞ্জিতে কাটিয়ে ভোরের সূর্য্য গায়ে মেখে শীতল হাওয়ার উষ্ণ ছোঁয়া পাই জোলিংকং এ ।


তোমার সমুখে আমি ,,,,,
” আদি কৈলাস “,,, তুমি ” আদি যোগী “
তোমার মহিমায় আমি মোহিত ।।।।।

১/ আদি কৈলাসের পথে যুবা যুবি ।।
২/ আদি কৈলাস শৃঙ্গ ।।
৩/ গৌরী কুণ্ড ও আদি কৈলাস শৃঙ্গ ।।