কুড়মিদের তপশিলী জনজাতির মর্যাদার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি

Kolkata High court Hearing

কলকাতা

কুড়মি জনজাতিকে তপশিলী জনজাতির স্বীকৃতি দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। পুরো বিষয়টি রাজ্য থেকে কেন্দ্র সরকারের কাছে বার বার দাবি জানিয়েও কোন ফল হয়নি। কুড়মি সমাজের দাবি তারা প্রকৃত দেশের আদিম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম জনজাতি। কিন্তু সেই দাবীকে কোন ভাবেই মান্যতা দেওয়া হয়নি। তাদের কোন সংরক্ষণের আওতায় আনা হয়নি।

সৌজন্যে, কলকাতা হাইকোর্টের লাইভ ভিডিও

তাই বাধ্য হয়ে আদালতে জনস্বার্থ মামলা করা হয়েছে। কলকাতা হাইকোর্টে আদিবাসী জনজাতির স্বীকৃতির দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন নেগাচারি কুড়মি সমাজের নেতা অনুপ মাহাতো ও আইনজীবি অখিলেশ শ্রীবাস্তব। সোমবার কলকাতা হাইকোটে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবি অখিলেশ শ্রীবাস্তব বিচারপতির উদ্দেশ্যে বলেন গত বছর ১০ জুলাই সরকার পক্ষ থেকে পনের দিনের মধ্যে এই মামলার এফিডএভিট জমা দেওয়ার কথা থাকলেও এত মাস কেটে গেলে তা জমা দেওয়া হয়নি। বিচারপতির প্রশ্নের উত্তরে তিনি জানান বিষয়টি কেন্দ্র ও রাজ্যসরকার দুপক্ষেরই বিষয়। অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষে আইনজীবি বিচারপতিকে জানান আগামী দু সপ্তাহের মধ্যে কেন্দ্র এফিডএফিট জমা দেবে। আগামী ২১ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।