তসলিমা ফিরতে চান কলকাতায় বিজেপি সাংসদের আর্জিতে ধন্য়বাদ লেখিকার বাংলা উতপ্ত করার চেষ্ঠায় বিজেপি অভিযোগ ত্বহা সিদ্দিকীর

Taslima Nasrin Controver

২০০৭ সালে তসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত বইটি নিয়ে সেই সময় প্রবল বিতর্ক তৈরি হয়। ইসলাম ধর্মগুর সম্পর্কে আপত্তিকর শব্দ লেখার জন্য উত্তাল হয়েছিল কলকাতা।তসলিমা নাসরিনকে কলকাতা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। ১৮ বছর পর এই বিতর্কিত লেখিকাকে ফের কলকাতায় ফিরিয়ে আনার জন্য রাজ্যসভার দাবী তুললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন উপযুক্ত নিরাপত্তা দিয়ে তসলিমাকে কলকাতায় ফেরানো হোক। এদিন সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “তসলিমা কলকাতাকে ভালবাসেন। তিনি কলকাতায় থাকতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান।”

গত বছর জুলাই মাসে ভারতে থাকার জন্য তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিট শেষ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রির কাছে তিনি আবেদন করেন ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন।

শমীক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে লিখেছেন- “আজ, ১৮ বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শমীক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন সংসদে। জানিনা, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না, তবে তিনি যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি, বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।“

এদিকে তসলিমা নাসরিন বিষয়টি সংসদে ওঠানোর পিছনে অনেকেই বিজেপির রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন “বাংলার সরকারকে অনুরোধ, তসলিমাকে নিয়ে এসে রাজনীতির খেলা যেন না হয়। বাংলা যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত করার জন্যই নিয়ে আসা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *