Ram Nabami
কলকাতা
রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কি ব্যাপক হিংসা ছড়ানোর আশঙ্কা করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কারণ শনিবার রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সামাজিক মাধ্যমে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে। রাজভবন ইতিমধ্যেই রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন রাজ্যজুড়ে শ্রী রামনবমী শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা এবং যথেষ্ট সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করার জন্য। পাশাপাশি ঘন্টার জন্য রাজভবনে ২৪x৭ “পিস রুম” আবার চালু করা হয়েছে এবং তার জন্য বাড়তি কর্মী নিযুক্ত করা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।প্রাক্তন আইজি, এসএসবি, শ্রী এস. বন্দ্যোপাধ্যায়কে এই কার্যক্রমের জন্য টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
একটি র্রাপিড অ্যাকশন টিমও গঠন করা হয়েছে, যারা দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে। “মোবাইল রাজভবন” ০৬.০৪.২০২৫ তারিখে সকাল থেকেই রাস্তায় থাকবে।পাশাপাশি তিনি সর্বসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন যেন সকলে মিলে এই আনন্দঘন দিনটিকে মর্যাদা ও শালীনতার সঙ্গে উদযাপন করার জন্য।
রাজভবন পিস রুম যোগাযোগ নম্বর: ফোন: ০৩৩-২২০০১৬৪১ ইমেল: logsabha.rajbhavankolkata@gmail.com
