Sarmistha Paloni Controversey
নিজস্ব প্রতিবেদন:
কলকাতার আনন্দপুরের বাসিন্দা শর্মিষ্ঠা পানোলি। পুণেতে আইন নিয়ে পড়াশোনা করছেন। ১৯ বছরের এই তরুনী এই মহূর্তে খবরের শিরোণামে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করেছে কলকাতার গার্ডেনরিচ থানা। পহেলগাঁও হামলার পর সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মগুরুর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, অশান্তি তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন তিনি। তার ভিত্তিতেই গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে শনিবার কলকাতায় আনা হয়। আলিপুর আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযোগ, ১৪ মে সোশাল মিডিয়ায় একটি নির্দিষ্ট ধর্ম সম্পর্কে কুমন্তব্য করেন তিনি। ১৫ মে তাঁর বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই মহিলাকে তলব করে তাঁর কলকাতার বাড়িতে একাধিক নোটিস পাঠায় পুলিশ। হাজিরা এড়াতে বেপাত্তা হয়ে যান ধৃত মহিলা। অবশেষে দিল্লি থেকে গ্রেফতার করা হল তাঁকে।
যে বিতর্কিত কনটেন্ট তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ইনস্টাগ্রাম থেকে মুছে দেয় পানোলি। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এআইএমআইএম-এর প্রবীণ নেতা ওয়ারিস পাঠান মেয়েটির মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। বক্তব্যের বিরোধিতা করেছেন আসাদউদ্দিন ওয়াইসিও। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত বিষয়টি নজরে রাছে। এই ধরনের বিষয়বস্তু সমাজমাধ্যমে ঘৃণা ছড়াচ্ছে এবং আইনের আওতায় তার শাস্তি হওয়া উচিত। এই প্রথম নয় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সামজিক মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাডিয়েছেন শর্মিষ্ঠা। কিছুদি আগেই আমির , শাহরুখ, সলমান খানকে দেশদ্রোহী বলেছিলেন। এবার সেই সীমা ছাড়িয়ে ধর্মগুরু সম্পর্কে কুকথা বলেন।
বিজেপির প্রতিক্রিয়া
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি এই গ্রেপ্তারের সমালোচনা করে বলেছেন, এই গ্রেপ্তার “নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে তুষ্ট করার জন্য” করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র দেবী কালীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার পর তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল।কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ মহাদেবের বিরুদ্ধে কী পোস্ট করেছিলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বহু এফআইআর রয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র ‘সনাতনী’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
