West Bengal Migrant Workers New Crisis
নিজস্ব প্রতিবেদন :
বাংলার মানুষদের ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার নতুন বিপদ দেখা দিয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশী দাগিয়ে দেওয়া হচ্ছে।বিএসএফের সাহায্যে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে।
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গতকালই মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের দুই যুবক বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।পশ্চিমবঙ্গ পরিযয়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম জানিয়েছেন। ঐ পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরেছেন। তিনি জানান তাদের কাছে অভিযোগ আসার পরেই মুখ্যমন্ত্রীকে জানানোর সঙ্গে সঙ্গেই প্রশাসনের শ্রমিকদের ফিরিয়ে আনতে ঝাঁপিয়ে পড়ে। দেশের বিজেপি শাসিত রাজ্যে এভাবে বাঙালিদের নির্দিষ্ট করে সর্বশ্রান্ত করার চেষ্ঠা চলছে। তিনি জানান রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের এ ধরণের বিপদের মুখে পড়লে তাদের সব রকম সহযোগিতা করার জন্য তৈরি আছে।
রাজ্য বিধানসভায় এ প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় এসে নির্বিঘ্নে কাজ করেন। তাঁরা তো রীতিমতো এরাজ্যের বাসিন্দা হয়ে গিয়েছেন। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ চলছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা ও চক্রান্ত করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
যদি এ বিষয়ে বিরোধী বিজেপি তরফ থেকে বাংলার পরিযায়ী শ্রমিকে বাংলাদেশে পুশ ব্যাক নিয়ে কোন প্রতিবাদ জানানো হয়নি।
