ইসরায়েলকে শাস্তি  পেতেই হবে মার্কিন হামলার পর ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির

Iran Israel War

ইসরায়েলের উপর আক্রমণ অব্যাহত থাকবে। ইসরায়েলকে শাস্তি  পেতেই হবে। ইরানে মার্কিন হামলার পর প্রথম বিবৃতিতে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন  ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।’ বর্তমানে নিজের বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী খামেনির আশঙ্কা, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে। তাই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত ‘মজলিশে খোবরেগান-ই-রাহবারি’ বা নেতৃত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের পরিষদকে তিনি আগেভাগেই বলে দিয়েছেন, যেন তাঁর দেওয়া নামের মধ্য থেকেই দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয়।