নিয়ম মেনে চাকরির দাবিতে ডেউচার আদিবাসীদের সিউড়িতে রাস্তা অবরোধ

Deucha Coal Mine

তারিক আনোয়ার
ডেউচা পাঁচামী

ডেউচা-পাঁচামী কয়লা খনি প্রকল্পে সরকারি চাকরির দাবিতে মঙ্গলবার সরব হলেন জমিদাতা আদিবাসীরা। মঙ্গলবার দুপুরে খনি প্রকল্পে চাকরির দাবি-সহ একাধিক বেনিয়য়মের অভিযোগ তুলে তাঁরা জেলাশাসক দপ্তরে স্মারকলিপি দেন। সেই সময় জেলাশাসক প্রশাসনিক ভবনে ছিলেন না। তাঁর সঙ্গে দেখা করার দাবিতে প্রশাসন ভবনের মোড়ে একঘণ্টা পথ অবরোধ করেন আদিবাসীরা। পরে বীরভূম পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অতিরিক্ত জেলাশাসকে বাবুলাল মাহাতো স্মারকলিপি নেন। প্রকল্পে জমিদাতাদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণায় এলাকার আদিবাসীরা জমি দেন। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি দেওয়ার ক্ষেত্রে সিরিয়াল ভেঙ্গে বে-নিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছে। যেটা রাজ্য সরকারের নিয়ম মেনে হয় নি।

মঙ্গলবার দুপুরে মাদল, ধামসা নিয়ে বেণীমাধব স্কুল মোড় থেকে প্রশাসনিক মোড় পর্যন্ত আদিবাসী পুরুষ-মহিলারা স্লোগান দিতে দিতে হাজির হন জেলা শাসক অফিসে। আন্দোলনকারীদের মধ্যে পরিমল হেমব্রম বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর আবেদনে কয়লা প্রকল্পের জন্য জমি দিয়েছিলাম। এলাকায় এমন বহু পরিবার আছে যাদের এলাকায় জমি নেই। অথচ তারা চাকরি করছে। পাট্টা দেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের পরিবর্তে বহিরাগতরা পেয়েছে।” আন্দোলনকারীরা জানান, স্মারকলিপি দিয়ে কিছুদিন অপেক্ষা করা হবে। দাবির সমস্যার সমাধান না হলে ফের তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন…