Two Assam Rifles Solders Killed in Manipur
নিজস্ব প্রতিবেদন :
শুক্রবার সন্ধ্যায় মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছেন আসাম রাইফেলসের দুই জওয়ান। এই সেনারা ট্রাকে করে যাওয়ার সময় উগ্রপন্থীদের একটি দল তাদের ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং আরও পাঁচজন আহত হন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS) -এ নিয়ে যাওয়া হয়েছে।
সন্ধ্যা ৫.৫০ মিনিটে পাতসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে সন্ত্রাসীরা গুলি চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সপ্তাহ আগে মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন বলে জানা গেছে।এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সাথে জড়িতদের খোঁজে সশস্ত্র বাহিনীর তল্লাশি অভিযান চলছে।
