Andhrapradsh Election Controersey-2024
নিজস্ব প্রতিবেদন
২০২৪ সালের অন্ধপ্রদেশের বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে। ১৭৫টি বিধানসভা আসনের মধ্যে ১৬৪ টিতে তারা জয়লাভ করেন। পরে কেন্দ্র বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেয়।
এই বিপুল জয় নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ , অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর।তাঁর অভিযোগ ২০২৪ বিধানসভা নির্বাচনে মাঝরাতের পর ১৭ লাখ ভোট পড়েছে ভোট চলাকালীন মাত্র ৬ সেকেন্ডের ব্যবধানে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে প্রভাকর এই ‘অস্বাভাবিক’ ভোটদানের গতিপ্রকৃতি বা প্যাটার্ন তুলে ধরেছেন।
অর্থনীতিবিদ প্রভাকর দাবি করেছেন, অন্ধ্রপ্রদেশের প্রায় ৩,৫০০টি ভোটকেন্দ্রে রাত ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছিল।প্রভাকর দাবী করেছেন মোট ভোটের প্রায় ৪.১৬ শতাংশ ভোট পড়েছে রাত ১১টা ৪৫ মিনিট থেকে রাত ২টার মধ্যে। তিনি জানান, রাত ৮টা থেকে রাত ২টার মধ্যে প্রায় ৫২ লক্ষ ভোট নথিভূক্ত হয়েছে। তারমধ্যে শুধু মধ্যরাতের পরেই পড়েছে ১৭ লক্ষেরও বেশি ভোট। আরও বিস্ময়কর বিষয় হলো—মধ্যরাতের পর প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট পড়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “যদি একটি ইভিএম যন্ত্রে একবার বোতাম টেপার পর পুনরায় ‘রিসেট’ হতে যেখানে ১৪ সেকেন্ড সময় লাগে, তাহলে কীভাবে মাত্র ৬ সেকেন্ডের ব্যবধানে ভোট দেওয়া সম্ভব? প্রশ্ন হল ৬ সেকেন্ডের মধ্যে একজন ভোটার কি করে ভোটকেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ভোট দিয়ে বেরিয়ে আসতে পারেন?” তাঁর বক্তব্য, রাত ৮টার পর নির্বাচনে “অস্বাভাবিক কিছু” ঘটেছে। এই নির্বাচনের মাধ্যমে এন চন্দ্রবাবু নাইডুর চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে এসেছেন। টিডিপি ১৩৫টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিজেপি জিতেছে ৮টি আসনে এবং জনসেন পার্টি পেয়েছে ২১টি আসন। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের অর্থমন্ত্রীর স্বামী প্রভাকরের এই দাবী নির্বাচন কমিশনে বিরুদ্ধে বাব বার যে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিরোধীরা তা নিয়ে সন্দেহ বেশি করে গাঢ় হচ্ছে।গত বছর রাহুল গান্ধিও তথ্যসহযোগে ভোট প্রক্রিয়া নিয়ে একই ভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
