বিকেল থেকে ঘোরতর দুর্যোগ!
বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ। এবং গভীর নিম্নচাপ থেকে তা রূপান্তরিত ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে (মলদ্বীপকৃত নাম)। ওড়িশা রাজ্যের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে বাংলার দিকে।
বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর অমৃতBAZAR-কে জানাচ্ছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হবে এরাজ্যে। পাশাপাশি তাঁর পূর্বাভাস, ‘শনিবার ভোরে বাংলাদেশের ভূমিভাগে আছড়ে পড়বে ‘মিধিলি’। গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার।’
‘প্রভাব পড়বে ২ বাংলার সুন্দরবন অঞ্চলে।’

‘সুন্দরবন ছাড়াও দক্ষিণ-পূর্ব বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়বে,’ মত আবহবিদের।
‘এরাজ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।’ অমৃতBAZAR-কে জানালেন ডক্টর সুজীব কর।

মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রযাত্রায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই সুনিশ্চিত কোনও ধারণা করা যাচ্ছে না। সতর্ক থাকুন—বিশেষত উপকূলের বাসিন্দারা।
