ধর্মতলায় বিজেপির সভা নিশ্চিত

আইনি বাধার আর কোনও জায়গা রইল কি?

২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির জনসভা আইনি দিক থেকে নিষ্কণ্টক হল। সবুজ সংকেত দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগেই বিচারপতি রাজশেখর মান্থা (justice Rajasekhar Mantha) এ বিষয়ে অস্তর্থক রায় দেন। কিন্তু রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল। আজ আগের রায়েই সিলমোহর দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (Chief Justice of Calcutta High Court TS Sivagnanam) ডিভিশন বেঞ্চ। ফলে ধর্মতলায় সভা করতে আর কোনও বাধা রইল না বিজেপির।

নভেম্বরের অন্তিমে, মাস শেষের একদিন আগে, বিজেপির জনসভায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর৷ ধর্মতলার সেই সভায় যাতে আর কোনও আইনি বাধা না থাকে, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর এই মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টকেও টানবে কি? এ প্রশ্নের উত্তর সময়ের হাতে না ছেড়ে, দেশের শীর্ষ আদালতে ক্যাভিয়েট। আইনি পদক্ষেপ নিরন্ধ্র রাখতে চাইছে গেরুয়া শিবির।