বাড়তে পারে প্রাণহানি!
আগুনে ঝলসে মৃত অন্তত ১০। করাচিতে (Karachi) বীভৎস অগ্নিকাণ্ড! রশিদ মিনহাস রোড (Rashid Minhas Road) সংলগ্ন ব্যস্ত মলের একাংশ আগুনের কবলে।

ভিতরে বহু মানুষ আটকে পড়েন। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। তাঁদের অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আগুন আপাতত নিয়ন্ত্রণে, সূত্রের খবর। চলছে ঠান্ডা করার কাজ (cooling process)। তবে কীভাবে আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের (short circuit) জেরে অগ্নিকাণ্ড।

জরুরি নির্গমন পথ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ। সে’কারণেই এত প্রাণহানি সহ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা, সূত্র দমকল।
