‘বন্দিদশা’র ১৭ দিন!

কতটা এগোল উদ্ধারকাজ?

মঙ্গলবার উদ্ধারকর্মীরা ধ’সে পড়া সুড়ঙ্গের ৬০ মিটার প্রসারিত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ড্রিল করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার এক কর্মকর্তা জানিয়েছেন, ধসের কঠিন অংশ ভেদ করা অবশেষে সম্ভব হয়েছে। ভিতরে আটকে পড়াদের পরিবারের জন্য এ এক আশার আলো। এমনটা মনে করা হচ্ছে যে, শীঘ্রই শ্রমিকদের বের করে আনা যাবে। ১৭ দিন ধরে ৪১ জন শ্রমিক ধস-নামা সুড়ঙ্গে আটকে রয়েছেন। তাঁদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে অ্যাম্বুলান্স ও একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে রয়েছে।

এনডিআরএফ টিম যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে।