Category: দেশ
মিজোরামে ভোট গণনার দিনবদল
৩ নয়, ৪ তারিখে মিজোর ফল! মিজোরাম বিধানসভা ভোটের ফল গণনার তারিখ বদলে গেল। ৩ ডিসেম্বরের পরিবর্তে ৪ ডিসেম্বর হবে গণনা। ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলঙ্গানার সঙ্গে ৩ ডিসেম্বরই ভোট গণনার কথা ছিল মিজোরামেও। কিন্তু সে’রাজ্যের প্রায় সবকটি গির্জা থেকে গণনার তারিখ বদলের জন্য অনুরোধ করা হয়। কারণ ওই…
ডিভিশন উঠে গেল সিবিএসই থেকে
এগ্রিগেটেরও থাকবে না উল্লেখ… সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই তাদের পরীক্ষার মানপত্রে পরিবর্তন আনতে চলেছে। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মানপত্র বা শংসাপত্রে আর বিভাগ (division/distinction) বা প্রাপ্ত নম্বরের শতকরা মান (percentage) অথবা গড়মান (aggregate) উল্লেখ করা হবে না। বোর্ডের তরফে নোটিস জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। উচ্চতর শিক্ষা বা…
তেলঙ্গানা ভোটে বিক্ষিপ্ত অশান্তি
আশাবাদী কংগ্রেস… তেলঙ্গানা (Telangana) বিধানসভা নির্বাচন। প্রতিদ্বন্দ্বী ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস (BRS), বিজেপি (BJP), কংগ্রেস (INC), এআইএমআইএম (AIMIM)। শতাধিক লোক নিয়ে বুথের সামনে ঘোরাফেরা করছে বিআরএসের নেতাকর্মীরা, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। বাধা দিলে চড়াও হওয়ারও অভিযোগ।প্রার্থী: ২২৯০বিধানসভা আসন: ১১৯৫০% ছাড়াল ভোটদানের হারগণনা: ৩ ডিসেম্বর Cover Image Courtesy: X/@Collector_MDK
উদ্ধারের নেপথ্য নায়ক
উত্তরকাশীর (Uttarkashi) বিধ্বস্ত সুড়ঙ্গে ১৭ দিনের লড়াই ভুলতে পারবেন কেউ? মঙ্গলবারেই ঘটেছে মঙ্গল। কী ঘটেছে, তা এখনও অজানা কারও? অক্ষত উদ্ধার ৪১! স্বস্তি। উচ্ছ্বাসে মাতোয়ারা শ্রমিক পরিবারগুলি। জানেন তো এই কাণ্ডে আসল কৃতিত্ব কাদের? কীভাবে প্রাণ বাজি রেখে উদ্ধারকাজ চালিয়েছে এনডিআরএফ (NDRF)— জানেন নিশ্চয়ই? আজকের সাফল্যে ওঁরাই নেপথ্য নায়ক। নিঃসন্দেহে। কতখানি ঝুঁকি নিয়েছেন ওঁরা? নমুনা…
তুলনায় ‘লাগামহীন’ উপরাষ্ট্রপতি
বিরোধীরা বলছেন ‘স্তাবকতা’… প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা করে তীব্র সমালোচিত উপরাষ্ট্রপতি। মহাত্মা গান্ধী গত শতাব্দীর ‘মহাপুরুষ’, মোদী এই শতকের ‘যুগপুরুষ’— জগদীপ ধনখড়কৃত তুল্যমূল্য আখ্যা! মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে জগদীপ ধনখড়ের ভাষ্য, ‘সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে ব্রিটিশদের দাসত্ব থেকে মহাত্মা গান্ধী আমাদের মুক্ত করেছিলেন। আর ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নিয়ে গিয়েছেন আমাদেরই…
শেষপর্যন্ত সফল উদ্ধারকাজ!
উত্তরকাশীর বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে একে-একে বেরিয়ে এলেন শ্রমিকরা। ‘উদ্ধার ৪১ জনই।’ সকলেই অক্ষত। উদ্ধারের পর শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। সারা দেশে স্বস্তি। সকলেই আনন্দিত। উদ্ধারকারী দলকে অজস্র ধন্যবাদ। শ্রমিক পরিবারের তরফে অকুণ্ঠ কৃতজ্ঞতা। এএনআই (ANI)-কে ডিজি (ইনফরমেশন) জানালেন, ‘সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।’ তাঁর থেকে কী জানা গেল? দেখুন এক্সে (X, পূর্বনাম Twitter):
‘বন্দিদশা’র ১৭ দিন!
কতটা এগোল উদ্ধারকাজ? মঙ্গলবার উদ্ধারকর্মীরা ধ’সে পড়া সুড়ঙ্গের ৬০ মিটার প্রসারিত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ড্রিল করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার এক কর্মকর্তা জানিয়েছেন, ধসের কঠিন অংশ ভেদ করা অবশেষে সম্ভব হয়েছে। ভিতরে আটকে পড়াদের পরিবারের জন্য এ এক আশার আলো। এমনটা মনে করা হচ্ছে যে, শীঘ্রই শ্রমিকদের বের করে আনা যাবে। ১৭ দিন ধরে ৪১ জন…
তপশিলিদের নিয়ে ছেলেখেলা
মোদী সরকারের যথেচ্ছাচারে বিপন্ন প্রান্তিক পড়ুয়ারা! বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তুঘলকিপনা। আর তার জেরে চূড়ান্ত অবমাননার শিকার তপশিলি জাতির বহু পড়ুয়া। শয়ে শয়ে দলিত ছাত্রছাত্রী এখন গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি। পঞ্জাবের বিভিন্ন কলেজে ঘোরালো পরিস্থিতি। জল গড়িয়েছে আদালত অবধি। সবচেয়ে বেশি জলঘোলা গুরু নানক কলেজ অফ এডুকেশনে (Guru Nanak College of Education)। লুধিয়ানার ওই কলেজ থেকে…
রক্তহোলির ১৫ বছর!
‘তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?’ ২৬/১১! ভারতের সাম্প্রতিক ইতিহাসে সন্ত্রাসের অন্ধকারতম দিন। আজ পূর্ণ হচ্ছে ১৫ বছর। ২০০৮-এর এই দিনে বাণিজ্যনগরী কেঁপে উঠেছিল লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) নির্মম আক্রমণে। ১০ জনের একটি সশস্ত্র দল মুম্বইয়ের রাস্তা থেকে সন্ত্রাসের সূচনা করে। দিন চারেকের মধ্যে তাদের কবজায় চলে যায় তাজ ও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, নরিমান হাউসের…
