তেলঙ্গানায় উলটে গেল পাশা!

খাসা চালেও পাল্টাবে না অতীত… যুব কংগ্রেসের এক নেতার সঙ্গে যদি জনৈক এবিভিপি কর্মীর দেখা হয়ে যেত কোনও ভাবে, বেশ হত! কিন্তু তা হওয়ার নয়। সময়ের হিসেব ঘোরতর বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা! যাঁদের কথা বলতে চাইছি, তাঁদের বয়সের ব্যবধান যে অনেকখানি! একজনের যখন এবিভিপি করার বয়স, অন্যজনের ততদিনে কংগ্রেসের যুব নেতা হওয়ার কাল অতিক্রান্ত। তবু…

আরও পড়ুন

কংগ্রেস এখনও নাদান!

মমতার সূত্রেই শিবরাজের সাফল্য… মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই রাজনৈতিক মহলে বড় প্রশ্ন, শিবরাজ সিং চৌহান কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশল বুঝতে দিনরাত এক করেছিলেন? ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর লক্ষ্মীভান্ডার প্রকল্প গেরুয়া শিবিরকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল। মহিলারা দু’হাত উপুড় ক’রে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। মধ্যপ্রদেশের নির্বাচনী ফলে তারই ছায়া। ভোটের ১ মাস আগেও বিজেপির…

আরও পড়ুন

৩ রাজ্যে এগিয়ে বিজেপি, তেলঙ্গানায় কংগ্রেস

নির্বাচনের চতুর্দোলা… ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে মোটের উপর বিজেপির প্রাধান্য স্পষ্ট। একমাত্র তেলঙ্গানায় নিষ্প্রভ গেরুয়া শিবির। সেখানে কংগ্রেসের দাপটে বিআরএসের ক্ষমতাচ্যুত হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু ছত্তিশগড়ে কংগ্রেসের ফলাফল যথেষ্ট হতাশাব্যঞ্জক। ওই রাজ্যেও বিজেপির দিকে যাচ্ছে গণরায়। দুপুর দেড়টা পর্যন্ত গণনায় যা ট্রেন্ড দেখা…

আরও পড়ুন

দেহ পচতে চলেছে মায়ের, মানতে নারাজ ছেলে!

মৃত্যুর পর প্রিয় মানুষের দেহ ছাড়তে না চাওয়া। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহের সঙ্গে প্রাত্যহিকতা। প্রায়শ এ’ধরনের ঘটনা কানে এসে পৌঁছয় আমাদের। কলকাতার রবিনসন স্ট্রিট (Robinson Street) এক্ষেত্রে বড় একটা উদাহরণের স্থল। সে’ঘটনা পেরিয়ে অনেকগুলো বছর অবশ্য কেটে গিয়েছে। কিন্তু ঘুরেফিরে একইপ্রকার ঘটনার যেন বিরাম নেই! প্রতিক্ষেত্রে এমনটা ঘটাচ্ছেন যাঁরা, তাঁদের মানসিক ভারসাম্য…

আরও পড়ুন

কে পাঠাচ্ছেন এত অর্থ?

প্রেরকের নাম নেই, খামে কোটি কোটি!! গত মাসের মাঝামাঝি সময়ের ঘটনা। দাতব্য সংগঠনের ঠিকানায় এসে পৌঁছল একটা খাম। তা খুলে দেখা গেল প্রবাস থেকে টাকা পাঠানোর শ’খানেক রেমিটেন্স সার্টিফিকেট (remittance certificate)! হিসেব করতে বসলেন অ্যাকাউন্টেন্ট। হিসেব হল। সব মিলিয়ে দাঁড়াল ১ কোটি ২৫ লাখ টাকার কাছাকাছি। ভারতীয় মুদ্রায় অর্থের পরিমাণ বললাম বটে, ঘটনাটা কিন্তু এদেশের…

আরও পড়ুন

অকালে প্রাণ গেল ২ শ্রমজীবীর

মাটিগাড়ায় মর্মন্তুদ মৃত্যু। মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরিতে ব্যস্ত দুই শ্রমিক বহু উপর থেকে পা ফস্কালেন। শুধু তাই নয়, পড়বার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলেন দু’জন। বাঁচানো যায়নি সঞ্জিত দাস ও সুরেশ বর্মণকে। ভয়াবহ প্রাণহানি!

আরও পড়ুন

বাংলাদেশে ভূকম্পন, পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় প্রভাব

দিনের শুরুতেই জোর ধাক্কা। কাঁপল ২ বাংলা। ঘড়ির কাঁটা তখন ৯টা ৬-এর কাছাকাছি। নড়ে উঠল আশপাশ। ভূকম্প ৫.৬ (রিখটার স্কেলে)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) সূত্রে খবর, ৫৫ কিলোমিটার নীচ থেকে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে কম্পন। Image Courtesy: X/@NCS_Earthquake জানা যাচ্ছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূকম্পনের উপকেন্দ্র। এতে বেশি প্রভাব পড়েছে ওপার বাংলার…

আরও পড়ুন