Category: রাজ্য
আধার নিস্ক্রিয় হলে আলাদা কার্ড দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আধার কার্ড নিস্ক্রিয় করা নিয়ে কেন্দ্র সরকারকে হুশিয়ারি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা যে সব আধারকার্ড নিস্ক্রিয় করা হচ্ছে তাদের সরকারি পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য আলাদা কার্ড দেবে রাজ্য সরকার। অন্যদিকে আধার সংক্রান্ত সমস্যা নিরসনে আলাদা পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সন্দেশখালিতে অশান্তি, রাজধর্ম পালনের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে উদ্দেশ্যপ্ৰণোদিত অশান্তির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী, রাজধর্ম পালনেও কঠোর বার্তা মমতার ২০২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন। আর কিছুদিনের মধ্যে ঘোষিত হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সম্প্রতি সন্দেশখালিকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি যেভাবে উত্তপ্ত করে তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো, এতে কিছু আশঙ্কা তৈরি হয়েছে।এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভাতেও মুখ খুলেছেন। তিনি…
পুলিশের গাড়ির বনেটে উঠে প্রতিবাদ করতে গিয়ে আহত সুকান্ত মজুমদার। নাটক বলে কটাক্ষ কুণাল ঘোষের।
বসিরহাটের টাকি থেকে যে কোন মূল্যে সন্দেশখালি যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পুলিশের প্রবল বাধার মুখে পড়ে যেতে পারেননি। ইছামতির তীরে সরস্বতী পুজো করে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির মাধে এক মহিলা গাড়ির বনেটে উঠে এক মহিলা পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সে সময় তাল সামলাতে না পেরে…
কুড়মিরা ভারতের আদিমতম জনগোষ্ঠী। তবু গভীর চক্রান্তের শিকার হয়ে তাঁদের আদিবাসী পরিচয় দেওয়া হচ্ছে না। বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন বিশিষ্ট আইনজীবি ও গবেষক অখিলেশ শ্রীবাস্তব। জেনে নিন কেন ও কিভাবে এই গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কুড়মিরা।
বুধবার আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের কলকাতা চলোর ডাকে জঙ্গল মহলের কয়েক হাজার কুড়মি সমাজের মানুষ ধর্মতলায় সমাবেশে উপস্থিত হয়েছিলেন। তাঁদের মূল দাবী কুড়মিদের আদিবাসী মর্যাদা কেন্দ্র সরকারকে দিতে হবে। সমাবেশে বিশিষ্ট আইনজীবি ও গবেষক অখিলেশ শ্রীবাস্তব জানালেন। পশ্চিমবঙ্গ সরকার কুড়মিদের আদিবাসী তকমা দেওয়ার জন্য সুপারিশ করলে কেন সেই দাবী মানতে রাজি নন। কেন কেন্দ্র রাজি…
কুড়মি সমাজের মহা মোড়লের কেন্দ্র ও রাজ্য সরকারকে হুশিয়ারি
কলকাতার রানী রাসমনি রোডে পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কয়েক হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছিলেন। আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের ডাকে কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবী জানালেন তাঁর। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয় রাজভবন ও নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজের জন্য…
অটল বিহারি বাজপেয়ীর জন্য মিষ্টি নিয়ে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন দোকানের মিষ্টি, কি মিষ্টি জানালেন মুখ্যমন্ত্রী।
সৌজন্যে X প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব স্নেহ করতেন। বাজপেয়ী বাংলার মিষ্টি খেতে খুব ভালবাসতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর জন্য মিষ্টি নিয়ে যেতেন। পুরানো দিনের সেই স্মৃতি হুগলির সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের দিদিমনি ছিলেন। বেতন কত টাকা ছিল ? কেমন দিদিমনি ছিলেন ? শুনুন মুখ্যমন্ত্রীর মুখেই।
কলেজে পড়ার সময় থেকেই ভবানীপুর মর্ডান স্কুলের শিক্ষিকা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুলকে কলকাতা পুরসভা পাঁচ কোটি টাকা খরচ করে নতুন আধুনিক স্কুলের চেহারা দিয়েছে। সোমবার সেই স্কুলের উদ্বোধন করতে এসে পুরানো দিনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. সৌজন্যে ফেসবুক
সারি সারনা ধর্মকে স্বীকৃতির বিষয়ে উদাসীন কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন ?
সারি ও সারনা ধর্মকে আলাদা ধর্মের স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম। রাজ্যসভার স্পেশাল মেনশন পর্বে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি জানান বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ সাঁওতাল ,ভূমিজ, সাধন সদন, মুন্ডা ,লোধা ,শবর , ভিরহর ও কুড়মীদের ও একটি অংশ সারি ও…
রাজভবনের বাইরে বিজেপি বিধায়কদের মিছিল
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সন্দেশখালি যেতে হবে। এই দাবীতে রাজভবনের বাইরে বিক্ষোভ মিছিল করলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির দাবী সন্দেশখালির মহিলারা প্রতিবাদ করছেন। তাদের প্রতিরোধে উতপ্ত সন্দেশখালি। পুলিশ অপরাধীদের ধরছে না। এই অগ্নিগর্ভ পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যপালের সন্দেশখালি যাওয়া জরুরী। কেন তিনি এখনো যাচ্ছেন না…
