Category: রাজ্য
প্রাণহানি বেড়ে ৩
বর্ধমান স্টেশনে (Burdwan Rail Station) ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৪০ জন। বুধবার দুপুরে হঠাৎই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। প্রশাসনের তরফে চালানো হচ্ছে উদ্ধার কাজ। যাত্রী সুরক্ষার হাল এতটাই বেহাল? উঠছে প্রশ্ন।
জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ২
রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! বর্ধমান স্টেশনে (Burdwan Rail Station) জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু ২ জনের। আনুমানিক ৪০ জন আহত। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝের জলের ট্যাঙ্ক আচমকাই ভেঙে পড়ে। মুখ্যসচিব জেলা শাসককে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে।
উন্নয়নের প্রতিশ্রুতি, স্বচ্ছতায় জোর
শিলিগুড়ির সভায় কী বার্তা মুখ্যমন্ত্রীর? জমি দুর্নীতিতে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের রেয়াত করা হবে না। সুনিশ্চিত খবরের ভিত্তিতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মমতা (Mamata Banerjee)। স্বাস্থ্য, জল, বিদ্যুৎ পরিষেবা, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট – শিলিগুড়িকে (Siliguri) উন্নয়নে মুড়ে ফেলতে চান মুখ্যমন্ত্রী। ‘নবম শ্রেণীর পড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল।’ রাজ্য সরকারি প্রকল্প আরও বিস্তার লাভ করবে। প্রতিশ্রুতি দিলেন…
আলোচনা ইতিবাচক
২২ ডিসেম্বরেই মীমাংসা? চাকরি পাওয়ার পথে বাধা তাহলে সেই মামলাই? বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে আশাবাদী আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা প্রসঙ্গে দ্বিমত নন। ব্রাত্য বসু (Bratya Basu) আলোচনা-পরবর্তী সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের স্বার্থরক্ষায় মীমাংসা সূত্রের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এখন মামলা সংক্রান্ত বাধা কতটা নিরসন করা যাবে, তার উপর নির্ভর করে আছে গোটা বিষয়টি। তৃণমূল রাজ্য…
‘প্রাণ থাকতে বাংলা ভাগ নয়’
উত্তরে নিবিড় উন্নয়নের বার্তা মমতার… উত্তরবঙ্গ সফরে আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী (Chief Minister)। গতকাল আলিপুরদুয়ারে চা বাগানের সকল শ্রমিককে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। সোমবার জলপাইগুড়িতেও বন্ধ চা বাগানের জমি অধিগ্রহণ করে পাট্টা দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। এখানেও চা শ্রমিকদের মাসিক ১,৫০০ টাকা করে অর্থসাহায্যের কথা ঘোষণা করলেন। জানালেন, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে পর্যটন…
শিক্ষামন্ত্রীর মুখোমুখি আন্দোলনকারীরা
বিকেল ৩টে, বিকাশ ভবন! আর কিছুক্ষণ। এসএলএসটি (SLST) আন্দোলনকারীদের সঙ্গে বিকেল ৩টেয় মুখোমুখি আলোচনা শিক্ষামন্ত্রীর। আলোচনাস্থল বিকাশ ভবন (Bikash Bhavan)। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ব্রাত্য বসু (Bratya Basu)। সংবাদ মাধ্যমে প্রকাশ, মীমাংসায় দিশা পেতে ওই আলোচনায় থাকবেন স্কুল সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান, রাজ্যের শিক্ষা সচিব। কিন্তু…
‘বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করে না’
‘ফের নাটক শুরু হবে, ওদের বিশ্বাস করবেন না’ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান প্রান্তিক স্বার্থরক্ষার প্রতিশ্রুতি থেকে গড়িয়েছে রাজনৈতিক প্রসঙ্গেও। বিজেপির (BJP) ‘প্রতিশ্রুতিভঙ্গের ট্র্যাক রেকর্ড’ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল সরকার প্রতিশ্রুতি দেয় ও তা রক্ষা করে। এক্ষেত্রে চা বাগানের শ্রমিকরা যে মমতাকে বিশ্বাস করতে পারেন, তা তিনি নিজেই…
চা বাগানে ১০০% পাট্টা বিলির প্রতিশ্রুতি
উপজাতি স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ… উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (Chief Minister)। আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে চা বাগানের সকল শ্রমিককে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার করে টাকা দেওয়ার অঙ্গীকারও করলেন তিনি। রবিবারই আলিপুরদুয়ারে ৬৪৪২ পাট্টা বিলি করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এমন…
মোদী অপ্রতিরোধ্য নয়
লেখক – বিশ্বজিৎ ভট্টাচার্য ২০২৪ শেষ লোকসভা নির্বাচন নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে চর্চা শুরু হয়েছে । অর্থাৎ লোকসভা নির্বাচন এগিয়ে আনতে পারে নরেন্দ্র মোদী সরকার। মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিধান সভা নির্বাচনে ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপির নির্বাচনী ফলের হ্যাট্রিক নিয়ে সংবাদ মাধ্যমে এখনও লেখালেখি চলছে। কিন্তু বিজেপির এই হ্যাট্রিক নিয়ে যে মাতামাতি…
