৭৫ বছর পরে, ভোট এলে মাথায়, ভোট ফুরোলে অবহেলায়
লেখক বিশ্বজিৎ ভট্টাচার্য রাজকন্যা কম পড়িয়াছে? হাল্লার রাজা প্রশ্ন করেছিলেন শুন্ডির রাজাকে। সংবিধান প্রণয়নের ৭৫ বছর পরে প্রজাতন্ত্র দিবসে রাজার কাছে প্রজার প্রশ্ন উৎসাহ কি কম পড়িয়াছে? খেলা থেকে ধর্ম সব বিষয়ে উদ্বেল হয়ে ওঠা যে দেশে দস্তুর, সে দেশে প্রজাতন্ত্র দিবসে এমন শিথিল আবেগ কিছুটা বিস্ময় জাগায়। এবার ২৬ শে জানুয়ারি সরকারি মহল থেকে…
