সংকটাপন্ন বিষ-জর্জরিত দাউদ!
খবর আটকাতে তৎপর পাক প্রশাসন… কী ঘটছে পাকিস্তানে? দাউদ ইব্রাহিমকে বিষ? ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, বহু সন্ত্রাসের নাটের গুরু দাউদের শারীরিক পরিস্থিতি সংকটজনক। করাচিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার শরীরে বিষের সংক্রমণ ঘটায় বলে শোনা যাচ্ছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। এই খবর ঘিরে সামাজিক মাধ্যমে ভারতীয়দের কৌতূহলী প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ছড়িয়েছে মৃত্যুর রটনাও।…
