ধর্মতলায় শাহ, বিধানসভায় মমতা
‘কলকাতা চলো’ বনাম ‘কালা দিবস’… যুযুধান দুইপক্ষ। পদ্ম ও ঘাসফুল। বুধবার ফুলের সংঘাত ঘিরে সারাদিনই ‘রণং দেহি’ মেজাজে রইল মহানগর। একদিকে আদালতের সম্মতিতে উৎসাহিত বিজেপির সভা— ধর্মতলায় ‘কলকাতা চলো’ কর্মসূচি। সভামঞ্চে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে অমিত শাহর বাংলায় আগমনকে নিশানা করে তৃণমূলের ‘কালা দিবস’ পালন। বিধানসভার সামনে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা। কালো পোশাক…
