বিজেপি বিরোধী লড়াইয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন। এনডিএ তথা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে গঠিত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির জোট ‘ইন্ডিয়া’। ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এ কোনও নতুন খবর নয়।রাজনৈতিক ঘটনা পরস্পরা থেকে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সদর্থক ভূমিকা। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা…
