বেকারত্ব ও লাগামছাড়া মুদ্রাস্ফীতিই আজকের যুগের ‘রাবণ’, বিজয়াদশমীতে বিস্ফোরক প্রিয়াঙ্কা
Priyanka’s concern on Vijayadashami নয়াদিল্লি: বিজয়াদশমীর পবিত্র লগ্নকে সামনে রেখে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। বেকারত্ব এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধিকে আধুনিক যুগের ‘রাবণ’ হিসেবে আখ্যা দিয়ে মঙ্গলবার দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা ময়দানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে, বিরোধী শিবিরের এই আক্রমণকে নস্যাৎ করে প্রধানমন্ত্রী…
