চোর সন্দেহে যুবককে খুন পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

Young man murdered on suspicion of theft

কয়েকদিন আগে চুরির মিথ্যা অপবাদ দিয়ে কয়েকজন দুস্কতি ক্যানিং পশ্চিম বিধানসভার ঘুটিয়ারী শরীফের রবীন্দ্রনগরে বাসিন্দা জামিলউদ্দিন শেখকে পিটিয়ে মেরেছ বলে অভিযোগ। রবিবার মৃত ঐ যুবকের পরিবাবের সঙ্গে দেখা করেন আইএসএফ বিধায় নওসাদ সিদ্দিকী।

তিনি মূলত তিনটি দাবি তুলেছেন। প্রথমত, কারা জামিলউদ্দিনকে হত্যা করল, সেটা অবিলম্বে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, জীবনের মূল্য টাকা দিয়ে পূরণ করা যায়না। তথাপি মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কেননা পুলিশের ব্যর্থতায় এই খুন হয়েছে। তৃতীয়ত, পরিবারের একজনকে সরকারী চাকরীর ব্যবস্থা করতে হবে। নওসাদ সিদ্দিকী এলাকায় আসার পর স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো।