ধেয়ে আসছে দানা, কেন এই নামকরণ, কারা এই নামকরণ করে জেনে নিন

 সেঁজুতি দে : সোমবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ‘দানা’ নামক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সোমবার পূর্বাভাস দিয়েছে যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলটি ২৩ অক্টোবরের মধ্যে প্রবল  ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরের দিন ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে পারে।

 দানা নামের অর্থ আরবি ভাষায় “উদারতা। কাতার এই নামকরণ করেছে।

২০০০ সালে, বিশ্ব আবহাওয়া সংস্থা, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। যে দেশ গুলি নিয়ে তৈরি হয়েছে সে গুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে সে গুলি হল ভারত বাংলাদেশ, , মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ২০১৮ সালে আরও পাঁচটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে । সেই দেশ গুলি হল ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন।এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ করে। প্রতিটি দেশ পরামর্শ পাঠানোর পর,  বিশ্ব আবহাওয়া সংস্থা  প্যানেল অন ট্রপিক্যা সাইক্লোন  তালিকা চূড়ান্ত করে নামকরণ করা হয়।

 সম্ভবত ঘূর্ণিঝড় দানা প্রভাবে শুক্রবার পর্যন্ত অন্তত তিন দিন বাংলা ও ওড়িষ্যায়  ভারী বৃষ্টিপাত হবে।ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের বেশি থাকার সম্ভাবনা রয়েছ।