অযোধ্যায় বাবরি মসজিদের পরে, মুঘল আমলের ১৬ শতকের আরও একটি মসজিদ, উত্তর প্রদেশের সম্বলের জামে মসজিদের উৎপত্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। সাম্বলের সিভিল জজের আদালতে সিনিয়র অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈনের দায়ের করা আবেদনের ভিত্তিতে, স্থানীয় পুলিশ এবং মসজিদের পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে একটি জরিপ চালানো হয়েছিল। আদালতের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অনুসন্ধান চালানো হয় ।
মসজিদ কমিটির এক সদস্য দ্যা হিন্দু চ্যানেলের সাংবাদিককে জানিয়েছে না এটা ৫০০ বছরের একটি মসজিদ। এখানে নিয়মিত নামায পড়া হয়। সার্ভে সম্পর্কে মসজিদ কমিটির একজন সদস্য দ্যা হিন্দুর প্রতিনিধিকে জানিয়েছেন এখানে কোন মূর্তি পাওয়া যায়নি।”আদালতের পরবর্তী শুনানি ২৯ নভেম্বর নির্ধারিত রয়েছে। পিটিশনে দাবি করা হয়েছে যে মসজিদটি মূলত একটি মন্দির ছিল, এবং ১৫২৯ সালে এটি একটি মসজিদে রূপান্তরিত হয়েছিল।

হরি শঙ্কর জৈন এবং ঋষিরাজ গিরি সহ বাদীরা ভারত সরকার, উত্তর প্রদেশ সরকার এবং সাম্বল জামা মসজিদ কমিটিকে বিবাদী পক্ষ করেছেন। জমিয়ত উলামায়ে হিন্দের সহকারি প্রেসিডেন্ট মাহমুদ মাদানি বলেছেন, “বাবরি মসজিদ ধ্বংসের ক্ষত থেকে জাতিকে এখনো ভুগতে হচ্ছে।

তাই এই ধরনের ঘটনা এড়াতে, উপাসনার স্থান (বিশেষ বিধান আইন, ১৯৯১, প্রণীত হয়েছিল)। ১৯৪৭ সালের ১৫ আগস্ট সমস্ত উপাসনালয়ের ধর্মীয় চরিত্র যেমন দাঁড়িয়েছিল। তেমনই রাখতে হবে। এই সিদ্ধান্ত বজায় রাখতে হবে।
